০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অংশীজনদের নিয়ে প্রাণবন্ত পুঁজিবাজার গড়ার অঙ্গীকার বিএসইসি চেয়ারম্যানের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 1

সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়ে প্রাণবন্ত ও টেকসই পুঁজিবাজার গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রোববার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কমিশনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন অনুষ্ঠানে। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

jagonews24.comঅনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ/ছবি: সংগৃহীত

এ ছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), সিএফএ সোসাইটি এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) প্রতিনিধিসহ দেশের শীর্ষ ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক, ইস্যুয়ার কোম্পানি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের পুঁজিবাজারকে আরও প্রাণবন্ত ও টেকসই করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করবে কমিশন। এ সময় দেশের পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এমএএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

অংশীজনদের নিয়ে প্রাণবন্ত পুঁজিবাজার গড়ার অঙ্গীকার বিএসইসি চেয়ারম্যানের

আপডেট সময়ঃ ১২:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬