০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • 1

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান অভিযান পরিচালনা করেন। অভিযানে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির সত্যতা পাওয়ায় ভেকু মালিক আবু হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, পরিবেশ রক্ষা এবং মূল্যবান কৃষিজমি সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ উপায়ে মাটি কাটা বা কৃষিজমি নষ্ট হতে দেওয়া হবে না।

আনোয়ার আল শামীম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

নওগাঁয় ফুয়েল অ্যাপে তেল বিক্রি শুরু, ভোগান্তি থাকলেও ফিরছে শৃঙ্খলা

অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

আপডেট সময়ঃ ১২:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬