১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের লড়াকু সংগ্রহ স্কটল্যান্ডের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 25

স্কটল্যান্ডের ৭ ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘরের রান। এরপরও দল পেরিয়েছে ১৫০। ইংল্যান্ডের বিপক্ষে ২ বল আগে অলআউট হয়ে ১৫২ রানের দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে স্কটিশরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং করার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। আগে ব্যাটিং করে ১৫২ রান তুলে অলআউট হয়েছে স্কটল্যান্ড। বলা চলে লড়াকু সংগ্রহই দাঁড় করিয়েছে তারা।

স্কটল্যান্ডের হয়ে অধিনায়ক রিচি বেরিংটন সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন ৫ চার ও ২ ছক্কায়। ১৫৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ৩৩ রান করেন মাইকেল জোন্স। ১৮ বলে ২৪ রান করেন টম ব্রুস। ১৫ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন অলিভার ডেভিডসন।

৪২ রানে ৩ উইকেট হারানোর পর ৭১ রানের জুটি গড়ে চাপ সামাল দেন রিচি বেরিংটন ও টম ব্রুস। এটাই ছিলে স্কটিশদের সবচেয়ে বড় জুটি। এরপর কোনো জুটি বা ঝোড়ো ইনিংসের দেখা পা পাওয়ায় ১১৩ রানে ৪ উইকেট থেকে ১৯.৪ ওভারে ১৫২ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।

বল হাতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন আদিল রশিদ। সমান দুটি করে আর্চার ও ডসন। একটি করে উইকেট পেয়েছেন ওভারটন ও স্যাম কারান।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

সংবিধানের অনেক কিছু ছাড়াই আমরা এ পর্যন্ত এসেছি: শফিকুর রহমান

ইংল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের লড়াকু সংগ্রহ স্কটল্যান্ডের

আপডেট সময়ঃ ১২:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬