ইরানের স্থগিত সম্পদ ছাড় দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে জানা গেছে। ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সম্পদ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ইরান আলোচনায় অংশ নিয়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসলামাবাদ আলোচনা শুরু হওয়ার আগে ইরানের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করে।
আলোচনার আগে তেহরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফার মধ্যে অন্যতম ইরানের সম্পদ ছাড়ের বিষয়টি।
সূত্র: আল-জাজিরা
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
এডমিন 


















