০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ই-অরেঞ্জের ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট শপের স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান সুমনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতারণার অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের পর এ আদেশ দেওয়া হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত অন্যরা হলেন, প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী এবং পরিচালক জায়েদুল ফিরোজ ও নাজনিন নাহার বিথী।

বাদীপক্ষের আইনজীবী গাজী হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘এদিন মামলাটি অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। একমাত্র জামিনে থাকা আসামি আমানুল্লাহ চৌধুরী আদালতে হাজির হননি। অন্য আসামিরা শুরু থেকে পলাতক থাকায় আদালত তাদের অনুপস্থিতিতে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেন।’

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনের বাসিন্দা গাজী ফিরোজ কায়ছার এ মামলা করেন। অভিযোগে বলা হয়, অনলাইনে কম দামে মোটরসাইকেল ও ইলেকট্রনিক পণ্য সরবরাহের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হয়।

বাদীর দাবি, ২০২১ সালের ২৩ মে থেকে ৩ জুনের মধ্যে তিনটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ কেনার জন্য তিনি মোট ৫ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পণ্য বুঝিয়ে দেওয়া হয়নি। পরে যোগাযোগ করেও তিনি কোনো সমাধান পাননি।

এমডিএএ/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ই-অরেঞ্জের ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময়ঃ ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬