০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দিন নীলার বিয়ের খবর

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • 1

বলা যায় একেবারে চুপিচুপি বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। শুধু তাই নয়, ঈদ পর্যন্ত সেখবর লুকিয়েও রেখেছিলেন তিনি। হয়তো ভেবে রেখেছিলেন, ঈদের আনন্দের ক্ষণে সবাইকে জানাবেন সেটি।

আজ (২১ মার্চ) শনিবার ঈদের দিন দুপুরে ফেসবুকে বিয়ের খবর জানিয়েছেন নীলা। বরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’

ঈদের দিন নীলার বিয়ের খবর

আবেগঘন ওই পোস্টে নীলা লিখেছেন, ‘আট বছর আগে, আমাদের কোনো ধারণাই ছিল না জীবন আমাদের কোথায় নিয়ে যাবে… আমরা ছিলাম কেবল দুজন মানুষ, বেড়ে উঠছিলাম, হাসছিলাম, একটু দুরন্ত, চিন্তামুক্ত… কখনই ভাবিনি যে, একদিন আমরা এভাবে একে অপরের কাছে এসে পৌঁছাব। আর তারপর, এই যাত্রাপথের কোনো এক জায়গায়, কোনো জোরজবরদস্তি ছাড়াই, এমনকি নিজেরাও না বুঝে, তুমি আমার মানুষ হয়ে গেলে।’

বরের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তুমি যেভাবে এত ভালোবাসা, শ্রদ্ধা আর সারল্য নিয়ে আমার হাত ধরেছিলে, আমি জানতাম, জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমাকেই বেছে নেব। আর আমি তোমাকে কথা দিচ্ছি, জীবন যেদিকেই মোড় নিক না কেন, তুমি আমাকে সবসময় তোমার পাশেই পাবে।’

ঈদের দিন নীলার বিয়ের খবর

বন্ধু ও অনুরাগীদের উদ্দেশে নীলা লিখেছেন, ‘আজ, ঈদের এই সুন্দর দিনে, আমি আমার হৃদয়ের কথাগুলো সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

লাক্স তারকা নীলাঞ্জনা নীলার চলচ্চিত্রে অভিষেক ‘গহীন বালুচর’ দিয়ে। ছবিটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। সাত বছর পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফেরেন তিনি।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ঈদের দিন নীলার বিয়ের খবর

আপডেট সময়ঃ ১২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬