০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে জনসমাগম করে কুয়েতে অনুষ্ঠান নিষিদ্ধ, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 10

যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত সরকার আসন্ন ঈদুল ফিতরে দেশটিতে সব ধরনের জনসমাগমমূলক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বলেছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঈদের ছুটিতে নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান বা কনসার্ট, বিবাহ অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগমমূলক আয়োজন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের উক্ত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কুয়েত সরকারের আইন ও সময়োপযোগী নির্দেশনা অনুসরণে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেপিআই/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ঈদে জনসমাগম করে কুয়েতে অনুষ্ঠান নিষিদ্ধ, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

আপডেট সময়ঃ ১২:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬