০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন?

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের তথ্য জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দুপুর ১২টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার ই-ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ভোট দেবেন শ্যামলী শিশুমেলার কাছের একটি কেন্দ্রে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালীর ডিওএসএইচ এলাকার একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম ভোট দেবেন চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার একটি কেন্দ্রে।

তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন এবার ভোট দিতে চট্টগ্রামে যেতে না-ও পারেন। জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি চট্টগ্রামের ভোটার হলেও এবার সম্ভবত কেন্দ্রে যেতে পারছেন না।

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দপ্তরে যোগাযোগ করে জানা গেছে, নির্বাচনের দিন অনেক উপদেষ্টাই রাজধানী ঢাকায় অবস্থান করবেন এবং নিজ নিজ আবাসনভিত্তিক এলাকার ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এমএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন?

আপডেট সময়ঃ ০৬:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬