০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এখন দরকার একটা ভালো সরকার: এ্যানি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • 14

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একাত্তরে জামায়াত দেশের বিরোধিতা করেছিল। পাক হানাদার বাহিনীকে এলাকার বিভিন্ন বাড়ি-ঘর দেখিয়ে দেশের সঙ্গে শত্রুতা করেছিল। আজ তারা আমাদের প্রতিপক্ষ।

তিনি বলেন, এ মুহূর্তে একটি নির্বাচিত সরকার ও একজন ভালো জনপ্রতিনিধি দরকার। এখন দরকার একটা ভালো সরকার।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন এ্যানি।

jagonews24

বিএনপি নেতা বলেন, স্বাধীনতার সময় জামায়াতকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছেন। আপনারা এরশাদ ও আওয়ামী লীগকে দেখেছেন। তারেক রহমানের প্রতি মানুষ আস্থা-বিশ্বাস জন্মেছে। এরমধ্যে সবচেয়ে বেশি বিএনপি মানুষের পাশে ছিল। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানেরশীষে ভোট দিতে হবে।

এসময় পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

এখন দরকার একটা ভালো সরকার: এ্যানি

আপডেট সময়ঃ ১২:০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬