০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির ৭ নেতার একযোগে পদত্যাগ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • 19

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাত নেতা পদত্যাগ করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন রাঙ্গামাটি জেলা কমিটির এই সাত নেতা।

পদত্যাগ করা নেতারা হলেন, এনসিপির রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, সংগঠনিক সম্পাদক মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা ও সদস্য সুলেখা চাকমা। পদত্যাগপত্রের লিখিত কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন এনসিপির এই নেতারা।

উজ্জল চাকমা তার পদত্যাগপত্রে লিখেছেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে এক সময় একটা বহুমাত্রিক ও বহুত্ববাদী বিশ্বাসী দল মনে করেছিলাম। কিন্তু বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করে।’

‘এমতাবস্থায় আমার পক্ষে সেই আদর্শকে লালন করা সম্ভব হচ্ছে না। অতএব, আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিলাম এবং সঙ্গে সঙ্গে আজ থেকে জাতীয় নাগরিক পার্টির পদ থেকে পদত্যাগ করলাম।’

এ বিষয়ে জানতে উজ্জল চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও নেতার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘শুনেছি আমার জেলা শাখার আহ্বায়ক কমিটির অনেক নেতা নাকি পদত্যাগ করেছেন। তবে আমার কাছে কোনো লিখিত আবেদন করেননি। তবে হঠাৎ করে গণহারে এভাবে পদত্যাগ করার কারণ কী তা আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখবো।’

এডিকেএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ছাড়ার পথে ইরান

এনসিপির ৭ নেতার একযোগে পদত্যাগ

আপডেট সময়ঃ ১২:০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬