০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওই ১৫ লাখ টাকা ছিল কেন্দ্র ফি বাবদ: এ্যানি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। লক্ষ্মীপুরে নির্বাচনের আগের দিন রাতে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা পাওয়ার ঘটনায় এ্যানির নাম জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তার প্রতিবাদ জানিয়ে এই বিএনপি নেতা জানান, তার ইমেজ ক্ষুণ্ন করতেই এমন সংবাদ ছাপানো হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে এমন মন্তব্য করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

প্রতিবাদ বক্তব্য শিরোনামে প্রকাশিও ওই ভিডিওতে এ্যানি বলেন, আমি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে নির্বাচনি কাজে ব্যস্ত রয়েছি। এরমধ্যে আমি শুনতে পেলাম যে, আমার নির্বাচনি কাজে ব্যস্ত একটি গাড়ি, সে গাড়ি চেক করেছে।

এ্যানি ভিডিওতে আরও বলেন, প্রকৃতপক্ষে যে নিউজ সেটি হলো যে, আমার নির্বাচনি এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। সেখানে আমার যে ব্যয়, তার মধ্যে ১৫ লাখ টাকা কেন্দ্রওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত ছিলেন, কর্তৃপক্ষ সেটা চেক করেছে। এটা এরইমধ্যে জানানো হয়েছে যে, এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে।

শেষে তিনি বলেন, সুতরাং, কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিমূলক। আমার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য এই ধরনের নিউজ ছাপাচ্ছে বা নিউজ করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ওই ১৫ লাখ টাকা ছিল কেন্দ্র ফি বাবদ: এ্যানি

আপডেট সময়ঃ ১২:০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬