কাতারের শিল্পনগরী রাস লাফানের একাধিক জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ড্রোন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব জানিয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি ড্রোন মেসাইয়েদের একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায়। অন্য ড্রোনটি রাস লাফান শিল্প নগরীতে কাতার এনার্জির মালিকানাধীন একটি জ্বালানি স্থাপনাকে আঘাত করে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় সৃষ্ট সব ধরনের ক্ষয়ক্ষতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূল্যায়ন করবে ও পরে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
এডমিন 


















