০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন কন্যা জু আ: গোয়েন্দা রিপোর্ট

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কন্যা কিম জু আ-কে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করার প্রস্তুতি নিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ইয়োনহাপ নিউজ এজেন্সি।

এর আগেও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা কিম কন্যা জু আ-কে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে ধারণা করেছিল।

দেশটির গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক গোপন বৈঠকে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের এসব তথ্য জানিয়েছে। পরে এক বিবৃতিতে রাজনীতিবিদ পার্ক সুন-ওন এবং লি সিওং এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

লি জানিয়েছেন, পিয়ংইয়ং-এর সামরিক দিবস উদ্‌যাপন ও কুমসুসান প্যালেস অব দ্য সান পরিদর্শনের মতো অনুষ্ঠানে কিম জু আ-এর উপস্থিতি সকলের নজর কেড়েছে। এমনকি উত্তর কোরিয়ার কিছু নীতিমালার বিষয়েও জু-আ তার মতামত ব্যক্ত করছেন। 

কুমসুসান প্যালেস অব দ্য সান উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি। সেখানে উত্তর কোরিয়ার মহান নেতা কিম ইল সান এবং তার পুত্র প্রিয় নেতা কিম জং ইল-এর সমাধি রয়েছে।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর কিম জং উন এবং তার কন্যা কিম জু আ ওনসানের নতুন কালমা কোস্টাল পর্যটন এলাকায় সফর করেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থা কেসিএনএ এ তথ্য প্রকাশ করেছিল।

বিশ্লেষকরা বলছেন, যদি জু আ চলতি মাসে শাসক ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে উপস্থিত হন এবং কোনো পদ গ্রহণ করেন, তবে তার উত্তরাধিকার নির্বাচিত হওয়ার ধোঁয়াশা আরও কেটে যাবে।

২০২২ সালে উত্তর কোরিয়ার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কিম কন্যা উপস্থিত ছিলেন। এটিই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। এরপর থেকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে পিতা কিমের সঙ্গে বিভিন্ন ছবিতে জু-আ কে দেখা গেছে।

এরপর ২০২৫ সালের জানুয়ারিতে জু-আ বড় ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের পরীক্ষায় উপস্থিত ছিলেন। একই বছর সেপ্টেম্বরে কিমের সঙ্গে বেইজিং সফর করেছেন জু আ। ওই সফরে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিলেন।

এছাড়া গত ২৫ ডিসেম্বর কিম জং উন ৮ হাজার ৭০০ টন ক্ষমতার নিউক্লিয়ার-চালিত সাবমেরিন নির্মাণ স্থল পরিদর্শন করেছেন। এ সময় কিমের সঙ্গেই নির্মাণ স্থল পরিদর্শন করেছেন কন্যা জু আ।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিম জং উন বর্তমানে একটি বড় আকারের ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন তৈরি করছে। এ সাবমেরিক নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্বারা চালিত হতে পারে এবং একসাথে ১০টি সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম।

সূত্র: আল-জাজিরা

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন কন্যা জু আ: গোয়েন্দা রিপোর্ট

আপডেট সময়ঃ ১২:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬