০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় ১১ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ড. আতিক মুজা‌হিদের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ ফেব্রুয়া‌রি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন বলে দা‌বি করেন এই এন‌সি‌পি প্রার্থী। গুরুতর অবস্থায় আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর কুড়িগ্রাম সদর হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. আতিক মুজা‌হিদ। তিনি অভিযোগ করেন, রাতের অন্ধকারে তার ওপর হামলার আশঙ্কা ছিল। ওই সময় তার ব্যবহৃত গাড়িতে তার ছোট ভাইসহ পাঁচজন যাচ্ছিলেন। হামলাকারীরা ধারণা করেন, তিনি ওই গাড়িতে আছেন এবং গাড়িটি লক্ষ্য করে হামলা চালান।

আতিক মুজা‌হিদ বলেন, আমার ছোট ভাই তাদের পায়ে ধরে বলেছে, আমাদের মারবেন না। তবুও তারা রড ও হকিস্টিক দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলা হয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদল সভাপতি আমিমুল, শাওন ও সোহেলসহ প্রায় ৩৫ জন এ হামলায় অংশ নেন।

তিনি আরও বলেন, ঘটনার পর তিনি পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিকে ফোন করলেও তাৎক্ষণিক সহযোগিতা পাইনি। হামলার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতার না করা হলে প্রশাসন ‘ম্যানেজ হয়েছে’ বলে মনে করবেন বলেও মন্তব্য করেন তিনি।

হামলার প্রতিবাদে আতিক মুজা‌হিদ প্রথমে দলীয় নেতাকর্মীদের শাপলা চত্বরে জড়ো হতে বলেন। পরে তারা জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ ঘটনাটি থানায় লিখিতভাবে জানানোর পরামর্শ দেয় এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত ১টার দিকে তারা সেখান থেকে সরে যান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রার্থীর গাড়িতে হামলা এবং প্রার্থীর ছোট ভাইকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনাটির তদন্ত করা হবে।

এ বিষয়ে ছাত্রদলের কা‌রো বক্তব্য পাওয়া যায়নি।

রোকনুজ্জামান মানু/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

আপডেট সময়ঃ ১২:০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬