০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় আগুনে পুড়লো ২০ দোকান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 6

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকা-হোমনা সড়কের পূর্ব পাশে বাজারের কাঠপট্টিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

ভুক্তভোগী ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের কয়েকটি ফার্নিচারের দোকান ও গলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অবস্থা বেগতিক পরে হোমনা ও চান্দিনা থেকে আরও ৬টি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ১০টি ফার্নিচারের দোকান, একটি ইলেকট্রিক ও এসির শো রুম, দুইটি অটোরিকশা গ্যারেজ ও গোডাউনসহ অন্তত ২০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন বলেন, আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। ফার্নিচার মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের দোকানগুলোতে ৪ থেকে ৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, দাউদকান্দি, হোমনা ও চান্দিনা উপজেলার ৯টি ফায়ার সার্ভিস ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত এবং কতটাকা ক্ষতি হয়েছে এখনই কিছু বলা যাচ্ছে না।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

কুমিল্লায় আগুনে পুড়লো ২০ দোকান

আপডেট সময়ঃ ০৬:০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬