০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 3

কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামি শিপন মিয়াকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ জানায়, শিপন মিয়া কুমিল্লা নগরের ধর্মসাগর পশ্চিমপাড় এলাকায় থাকতেন। পারিবারিক কলহের জেরে গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় তার স্ত্রী ফারজানা আক্তার লিমাকে (২২) হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, শিপন ও তার পরিবারের সদস্যরা মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই মো. রায়হান বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকে শিপন মিয়া পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

আপডেট সময়ঃ ১২:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬