০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার সিনেমা ‘দেলুপি’ এবার চলবে অস্ট্রিয়ায়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • 3

এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে ‘দেলুপি’ সিনেমাটি। আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-তে জায়গা করে নিয়েছে এ সিনেমা।

উৎসবের অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল, শনিবার, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্টাড্টকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি বছরেই সিনেমাটি নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (IFFR) ২০২৬-এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। রটারড্যামের সাফল্যের পর ইউরোপের মাটিতে এটি ‘দেলুপি’র দ্বিতীয় বড় কোনো উৎসবে অংশগ্রহণ।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি বাংলাদেশি সিনেমার সমকালীন ভাষা ও নির্মাণশৈলীকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করছে। ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং চলচ্চিত্র প্রেমীদের এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

দেলুপি’র পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘নেদারল্যান্ডসে অসম্ভব রকমের ভালো সাড়া পাওয়ার পর এটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য সত্যিই খুব বড় পাওয়া।’’

‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। এটি শুধু ওই অঞ্চলের নয়; বরং এর সঙ্গে দেশের সর্বস্তরের মানুষ তাদের জীবনকে মেলাতে পারবেন।

সিনেমাতে অভিনয় করেছেন স্থানীয় অভিনয়শিল্পী। এর শুটিংও হয়েছে দেলুটি ইউনিয়নে।

এমআইএ/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

নওগাঁয় ফুয়েল অ্যাপে তেল বিক্রি শুরু, ভোগান্তি থাকলেও ফিরছে শৃঙ্খলা

খুলনার সিনেমা ‘দেলুপি’ এবার চলবে অস্ট্রিয়ায়

আপডেট সময়ঃ ০৬:০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬