০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে বেনাপোলে রাস্তায় পাওয়া গেলো ভারতীয় বিস্ফোরক পাউডার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 2

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮০০ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার জব্দ করেছে বিজিবি।

বুধবার (২ এপ্রিল) রাত ২টার দিকে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে বিস্ফোরকের চালানটি জব্দ করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তার ওপর থেকে এক কেজি ৪০০ গ্রাম বিস্ফোরক পাউডার ও এক কেজি ৪০০ গ্রাম পটাশ বিস্ফোরক পাউডার উদ্ধার করে। এসময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার বিস্ফোরকের বাজার মূল্য ৭ লাখ টাকা বলে বিজিবি জানায়।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডারগুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

মো. জামাল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

গভীর রাতে বেনাপোলে রাস্তায় পাওয়া গেলো ভারতীয় বিস্ফোরক পাউডার

আপডেট সময়ঃ ০৬:০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬