০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোমতীর চরে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সাবেক স্ত্রী আটক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • 10

কুমিল্লায় গোমতী নদীর চর থেকে হুমায়ুন কবীর (৬০) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাবেক স্ত্রী শাহেরা আক্তারকে আটক করা হয়েছে।

নিহত হুমায়ুন কবীর আদর্শ সদর উপজেলার শালধর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় গোমতী নদীর চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, হুমায়ুন কবীরের সঙ্গে শাহেরা আক্তারের বিয়ে হয়েছিল। বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। শাহেরা জালুয়াপাড়া এলাকায় ভাড়া থাকতেন। ওই বাড়ির পাশে হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আটক শাহেরা আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।

জাহিদ পাটোয়ারী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

গোমতীর চরে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সাবেক স্ত্রী আটক

আপডেট সময়ঃ ১২:০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬