০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে চলন্ত সিএনজি থেকে ছিনতাই, গ্রেফতার ১

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

চট্টগ্রামে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম তারেক (১৯)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তারেকের বাবার নাম শাহাবুদ্দিন, মায়ের নাম কাজল বেগম। তিনি বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার বাসিন্দা।

তারেক দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন থানা এলাকায় চলন্ত যানবাহনে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এমআরএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চট্টগ্রামে চলন্ত সিএনজি থেকে ছিনতাই, গ্রেফতার ১

আপডেট সময়ঃ ১২:০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬