০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৭, উদ্ধার ৮ হাজার ইয়াবা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 5

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত ‘এস ড্রাইভ’ অভিযানে মোট ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়া সংক্রান্ত অপরাধ দমন করতে নগরের সব থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগে ২০ জন, চাঁদাবাজির অভিযোগে ৩ জন এবং জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। এছাড়া কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ ৪ হাজার পিস এবং বন্দর ও পশ্চিম বিভাগ আরও ৪ হাজার পিস ইয়াবা জব্দ করে।

থানাভিত্তিক তথ্য অনুযায়ী, আকবরশাহ থানা এলাকায় সর্বোচ্চ ১১ জন এবং পাহাড়তলি থানা এলাকায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকলিয়া, খুলশী ও বায়েজিদ থানা এলাকাতেও একাধিক গ্রেফতারের ঘটনা ঘটেছে।

সিএমপি সূত্র জানায়, নগরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান চলমান।

এমআরএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৭, উদ্ধার ৮ হাজার ইয়াবা

আপডেট সময়ঃ ১২:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬