০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপিপ্রার্থী জসীম উদ্দিন জয়ী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জয় পেয়েছেন জসীম উদ্দিন আহমেদ। তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৬ হাজার ৪৯৩ ভোট পান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।

জসীম উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্য জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল এক হাজারেরও কম ভোট।

অধ্যাপক ওমর ফারুক হলেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদের ছেলে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক।

এ সংসদীয় আসনে চন্দনাইশ উপজেলার অংশে মোট ভোটার ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন। এখানে ভোটকেন্দ্র ছিল ৬৪টি।

অন্যদিকে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত অংশে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬৮৯ এবং নারী ৫০ হাজার ৩০৮ জন। এ অংশে ভোটকেন্দ্র ছিল ৩৬টি। এছাড়া পুরো আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন একজন।

এমআরএএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চট্টগ্রাম-১৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপিপ্রার্থী জসীম উদ্দিন জয়ী

আপডেট সময়ঃ ০৬:০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬