০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদের আলোয় ঈদের গান, আসছে ‘আকাশে ওই বাঁকা চাঁদ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • 11

ঈদের আবহে চাঁদ, প্রেম আর অনুভূতির মেলবন্ধনে তৈরি হয়েছে নতুন গান ‘আকাশে ওই বাঁকা চাঁদ’। দুই কণ্ঠশিল্পীর কণ্ঠে সাজানো এই গানটি উৎসবের আনন্দে যোগ করবে ভিন্ন মাত্রা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য নতুন গানটি নিয়ে আসছে এস ভি এম মিউজিক কিচেন। ‘আকাশে ওই বাঁকা চাঁদ’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের দুই শিল্পী আব্দুল আজিজ ও সালমান রাজ।

গানটির কথা লিখেছেন উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক দেবাশিষ বিশ্বাস। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন শিপলু দ্বীপ বিজন। আধুনিক ধাঁচের এই আবেগঘন গানটিতে ঈদের আনন্দ, স্মৃতি ও ভালোবাসার অনুভূতি একসঙ্গে তুলে ধরা হয়েছে।

গীতিকার দেবাশিষ বিশ্বাস জানান, গানটির কথায় তিনি সহজ-সরল আবেগকে তুলে ধরতে চেয়েছেন। চাঁদকে কেন্দ্র করে ঈদ ও প্রেমের এক নরম অনুভূতির গল্প ফুটে উঠেছে এতে।

সুরকার শিপলু দ্বীপ বিজন বলেন, সুর ও সংগীতায়োজনে আধুনিকতার সঙ্গে মেলোডির ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধন গানটিকে আলাদা মাত্রা দিয়েছে বলেও মনে করেন তিনি।

শিল্পী আব্দুল আজিজ ও সালমান রাজও গানটি নিয়ে আশাবাদী। তাদের বিশ্বাস, গানের কথা ও সুর শ্রোতাদের মনে নতুন অনুভূতি জাগাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, গানটি ইতোমধ্যে প্রকাশের জন্য প্রস্তুত। ঈদুল ফিতরে তাদের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘আকাশে ওই বাঁকা চাঁদ’।

সংগীত সংশ্লিষ্টদের মতে, কথা, সুর ও কণ্ঠের সমন্বয়ে গানটি সহজেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে।

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চাঁদের আলোয় ঈদের গান, আসছে ‘আকাশে ওই বাঁকা চাঁদ

আপডেট সময়ঃ ০৬:০০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬