০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে সংবর্ধনা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • 20

প্রথম সাফ নারী ফুটসালের শিরোপা জেতা বাংলাদেশ দল থাইল্যান্ড থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরছে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটিকে বাফুফে বিশেষ সংবর্ধনা দিতে যাচ্ছে। বিমানবন্দর থেকে সাবিনা-কৃষ্ণাদের ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে রাজধানীর হাতিরঝিলে।

সেখানে এম্ফি থিয়েটারে নারী ফুটসাল দলকে সংবর্ধনা দেওয়া হবে। এর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল সাফ চ্যাম্পিয়ন হলে সেই দলটিকে ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে আনা হয়েছিল।

প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছেলে ও মেয়ে দুই বিভাগেই অংশ নেয়। ছেলেরা ৭ দেশের মধ্যে পঞ্চম হয়েছে। ৬ ম্যাচের দুটি জিতে ও একটি ড্র করে ৭ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

নারী বিভাগে সাবিনারা ৬ ম্যাচের পাঁচটি জিতেছে এবং একটি ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। নারী ফুটবলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পরপর দুইবারের চ্যাম্পিয়ন। এবার নারী ফুটসালেও দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ।

আরআই/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা

ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে সংবর্ধনা

আপডেট সময়ঃ ০৬:০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬