০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • 16

পবিত্র রমজান মাস উপলক্ষে পুরান ঢাকার ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতা মো. শাহরিয়ার হোসেন। তার উদ্যোগে ১০০ জন ছিন্নমূল ও অসহায় মানুষের হাতে সেহরির খাবার তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাতে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত এলাকায় ঘুরে ছিন্নমূল, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেন শাহরিয়ার ও ছাত্রদলের নেতাকর্মীরা।

খাবার বিতরণের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার বলেন, ‘রমজান মাসে অনেক মানুষ আছেন, যারা ঠিকমতো এক বেলা খাবারও জোগাড় করতে পারেন না। বিশেষ করে যারা রাস্তায় বা ফুটপাতে থাকেন, তাদের জন্য সেহরির সময় খাবার জোগাড় করা আরও কঠিন হয়ে পড়ে। সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটি খুব বড় কোনো আয়োজন নয়। সামর্থ্য অনুযায়ী ছোট একটি উদ্যোগ। কিন্তু সমাজের যার যতটুকু সামর্থ্য আছে, সেখান থেকে যদি সবাই একটু করে এগিয়ে আসে, তাহলে অনেক ছিন্নমূল মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।’

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতাকর্মী উপস্থিত থেকে সেহরি বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। তারা পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

টিএইচকিউ/এসআর
 
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

জবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

আপডেট সময়ঃ ১২:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬