০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 27

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হলে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরার হাতে এসব উপহার হস্তান্তর করেন ছাত্রদলের নেতারা।

বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে রয়েছে এক-চতুর্থাংশ বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই এবং ইসলামিক বই, পাঁচশো প্লেট ও পাঁচশো মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, বারোশো সেনিটারি ন্যাপকিন এবং পঞ্চম ফ্লোরের জন্য পর্দা ও পাইপ।

উপহার সামগ্রী পেয়ে রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকা বলেন, এসব সামগ্রী তাদের পড়াশোনা, স্বাস্থ্যবিধি এবং হলের পরিবেশ উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রীরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র প্রয়াস তাদের পাশে দাঁড়ানোর একটি প্রতীক। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।

এ সময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার এবং রুমি।

টিএইচকিউ/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময়ঃ ১২:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫