০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত কয়েকটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত ও পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) এ কমিটি অনুমোদন করা হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন কামাল জেমস।

নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে একটি স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এ কে এম ওয়াহিদুজ্জামানসহ একাধিক বিশিষ্ট উপদেষ্টা।

এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে জাতীয়তাবাদী পেশাজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী থিংক-ট্যাঙ্ক ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা নীতিসহায়তা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।’

নতুন এ ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবির বলেন, ‘দেশের আইসিটি খাতের জাতীয়তাবাদী চিন্তার উদ্যোক্তা ও পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই ফোরাম। আমরা প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নীতিনির্ধারণে গঠনমূলক প্রস্তাব এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে চাই। আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ আমাদের প্রথম অগ্রাধিকার।’

সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস বলেন, ‘জাতীয় উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে আইসিটি খাতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ফোরাম কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণদের একত্রিত করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করা হবে।’

এই জাতীয়তাবাদী আইসিটি ফোরামের মাধ্যমে দল থেকে সরকারের সাথে আইসিটি খাতের পলিসি প্রণয়নের ক্ষেত্রে মতামতসহ বিভিন্নভাবে একটি সুসংগঠিত ও সক্রিয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে।

ইএইচটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাজশাহীতে সার্কেল এসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

আপডেট সময়ঃ ১২:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬