১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানিতে আনন্দ উৎসবে ঈদুল ফিতর উদযাপন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • 12

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

দেশটির বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠে এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

jagonews24

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব ঈদের জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন। সেন্ট্রাল ট্রেন স্টেশন সংলগ্ন মুন্সেনার স্ট্রাসে ঈদ জামাত খুতবায় মাওলানা আবু বকর সিদ্দিক রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে কীভাবে আত্মগঠন করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেছেন জার্মানিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জুলকার নাইন। নামাজের আগে ঈদুল ফিতরের তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি।

jagonews24

মাইঞ্জ শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা মসজিদ আত তাকওয়ায় একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন। ওফেনবাখ শহরে আইনহাইট ডেজ ইসলাম এ ঈদের নামাজ আদায় করেন সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। ডার্মস্ট্যাড শহরে ঈদের নামাজের আয়োজন করেন সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। মানহাইম শহরের বাংলাদেশিদের পরিচালিত মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ওই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়াও মিউনিখ, ডটমুন্ড, হামবুর্গসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব স্থানেই বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – [email protected]

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জার্মানিতে আনন্দ উৎসবে ঈদুল ফিতর উদযাপন

আপডেট সময়ঃ ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬