সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহ রেলওয়ে জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদ যাত্রীতে পূর্ণ। এসময় অনেক যাত্রীকে ট্রেনের ছাদ থেকে স্টেশনের টিনশেডে উঠে মূত্রত্যাগ করতে দেখা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
গতকাল শনিবার (২৮ মার্চ) শফিকুল ইসলাম মোহাম্মদ নামের এক ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টটি দেওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। মন্তব্যে কেউ এটিকে যাত্রীদের অসচেতনতা হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ রেলওয়ের ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন। তাদের মতে, ট্রেনের ছাদে যাত্রী ওঠা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনই স্টেশনের অবকাঠামোর ওপর এ ধরনের আচরণ জনস্বাস্থ্য ও শৃঙ্খলার জন্য হুমকি।
আরও পড়ুন
আসনের দ্বিগুণ যাত্রী ছাদে নিয়ে ফিরছে ট্রেন
দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার
লায়লা মাহবুব নামের একজন লিখেছেন, ‘এরা একে তো ছাদে উঠে অপরাধ করেছে, আর একে তে এই নোংরা কাজ করেছে।’
মৌসুমী সিরাজ নামের একজন লিখেছেন, ‘এদেশের মানুষ যে মানুষ হল না কিংবা হবে না এটা তার প্রমাণ।’
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এনএস/কেএসআর
এডমিন 














