০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 4

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার কাজ শুরু হলেও ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় লাইনচ্যুত বগি সরিয়ে নিতে ঈশ্বরদী জংশন থেকে ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের জয়পুরহাট রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী দল এসে লাইন ক্লিয়ার করতে অন্তত ৮-১০ ঘণ্টা সময় লাগবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তার খাতিরে জেলা পুলিশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, পাবনার ঈশ্বরদী ও দিনাজপুরের পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসেছে। রিলিফ ট্রেন পৌঁছানোর পর উদ্ধার কাজ পুরোদমে শুরু হয়েছে। রাতের মধ্যে লাইন সচল করা সম্ভব হবে বলে আশা করছি।

এএইচআরএন/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে

আপডেট সময়ঃ ০৬:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬