০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের জনসভায় দলে দলে আসছেন নেতাকর্মীরা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • 27

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে নিজ বিভাগ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তিনি বিমানযোগে পদ্মাপাড়ের বিভাগীয় শহর রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর ২টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

জনসভায় অংশ নেওয়ার আগে তারেক রহমান নগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে দলের প্রধানের জনসভায় অংশ নিতে সভাস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীসহ সমর্থকরা।

এই জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এ সময় তিনি এই তিন জেলার মোট ১৩ জন এমপি প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

এদিকে, তারেক রহমানের এই নির্বাচনি সমাবেশকে ঘিরে সকাল থেকেই মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।

রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। পথে বিকেলে নওগাঁর এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এই সভায় নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

এরপর সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাতে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন।

জানা গেছে, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার পর শনিবার রাতেই তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

সাখাওয়াত হোসেন/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা

তারেক রহমানের জনসভায় দলে দলে আসছেন নেতাকর্মীরা

আপডেট সময়ঃ ০৬:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬