০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেল মজুত-বিক্রিতে অনিয়ম, ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 2

কক্সবাজারের উখিয়া উপজেলায় তিনটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুত ও বিক্রিতে অনিয়মের দায়ে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানে কুতুপালংয়ের মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুত ও বিক্রির রেজিস্টার যাচাই করা হয়। এসময় মিটারে গরমিল পাওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নিয়ম মেনে জ্বালানি তেল বিক্রির জন্য সতর্ক করা হয়।

পালংখালীর মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুতের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হলুদিয়া পালংয়ের মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে পৃথক দুটি মামলায় তথ্য গোপন করে অতিরিক্ত তেল মজুত ও মিটারে গরমিলের অভিযোগে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে চারটি মামলায় মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বার্থে জ্বালানি তেল মজুত ও বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

জাহাঙ্গীর আলম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

তেল মজুত-বিক্রিতে অনিয়ম, ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময়ঃ ১২:০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬