০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই নতুন মুখ নিয়ে গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • 1

শেষ পর্যন্ত ফাইনালাসিমা না হওয়াতে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তারই পরিপ্রেক্ষিতে আগামী এনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজরা। মধ্য আমেরিকার দেশটির বিপক্ষে ম্যাচটির জন্য ২৮ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

অনুমিতভাবেই লিওনেল মেসি থাকছেন নেতৃত্বে। হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজদের মতো তারকা সবাই আছেন স্কোয়াডে। এবার দুইজন নতুন মুখকেও স্কোয়াডে ডেকেছেন স্ক্যালোনি। এস্তুদিয়ান্তেস সেন্টার ব্যাক টমাস পালাসিওস এবং রেসিং লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস এবারই প্রথম ডাক পেলেন।

গত বছর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলে আর্জেন্টিনা। সেই প্রীতি ম্যাচে দলে জায়গা না পাওয়া লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকে ফেরানো হয়েছে আর্জেন্টিনা স্কোয়াডে। তবে চোটের কারণে নেই জোভান্নি লো সেলসো, লিসান্দ্রো এবং লাওতারো মার্তিনেজ। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও আলেহান্দ্রো গারনাচোর জায়গায় নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্তিন্নিকে ডেকেছেন স্কালোনি।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এটাই আর্জেন্টিনার একমাত্র প্রীতি ম্যাচ। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে স্কালোনির দল।

আর্জেন্টিনা দল
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি ও জুলিয়ানো সিমিওনে।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দুই নতুন মুখ নিয়ে গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

আপডেট সময়ঃ ১২:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬