০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে আটকা পড়েছেন গায়কের ছেলে, সরকারি সহায়তা চেয়েও ডিলিট

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 1

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বিপাকে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। যুদ্ধের আবহে দুবাইয়ে আটকে পড়েছেন তার ছেলে জয় ভট্টাচার্য। বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের এই গায়ক।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অভিজিৎ জানান, তার ছেলে বর্তমানে দুবাইয়ে আটকে আছে। পরিস্থিতির কারণে তারা পরিবার হিসেবে কঠিন সময় পার করছেন।

একজন বাবা হিসেবে কেন্দ্রীয় সরকারের প্রতি সহায়তার আবেদনও জানিয়েছেন তিনি। সেই আবেদনে লিখেছিলেন, যত দ্রুত সম্ভব যেন তার ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রশাসক জয় শাহসহ সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে ট্যাগও করেছিলেন এই গায়ক। তবে পোস্টটি প্রকাশের কিছু সময় পরই সেটি মুছে ফেলেন তিনি। কেন এমন একটি জরুরি আবেদন জানিয়ে দেওয়া পোস্ট ডিলিট করা হলো- তা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অভিজিৎ বা তার টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দুবাইয়েও। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, আকাশে ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানা গেছে। এতে উদ্বেগে রয়েছেন সেখানে অবস্থানরত পর্যটক ও বাসিন্দারা।

এই পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থান করছেন ভারতীয় বিনোদন জগতের কয়েকজন তারকাও। টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরিসহ অনেকে বর্তমানে সেখানে রয়েছেন বলে জানা গেছে। যদিও তারা নিরাপদে আছেন বলেই খবর মিলেছে।

আরও পড়ুন
১৯ বছর পর ফিরছে ‘জ্যাব উই মেট’, শহিদ-কারিনা হচ্ছেন শর্ভরী-বেদাং
মারা গেছেন ‘দেবদাস’ শাহরুখ খানের বাবা

অন্যদিকে ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা ও নাতনি এরই মধ্যে কলকাতায় ফিরে এসেছেন। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ে অবস্থানরত অনেকেই এখন অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এমএমএফ/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

দুবাইয়ে আটকা পড়েছেন গায়কের ছেলে, সরকারি সহায়তা চেয়েও ডিলিট

আপডেট সময়ঃ ০৬:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬