০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • 14

পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় পশ্চিমবঙ্গের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সোমবার (১১ মে) ইডির সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গেলে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ইডি।

ইডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে অসঙ্গতিপূর্ণ তথ্য এবং তদন্তে অসহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হয় সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে।

অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে বড়সড় অনিয়ম হয়েছিল এবং তাতে সুজিত বসুর সরাসরি যোগ ছিল। সেই সূত্র ধরেই ২০২৫ সালে তার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় ইডি। এরপর একাধিকবার তদন্তের স্বার্থে তাকে তলব করা হয়।

বিধানসভা নির্বাচনের আগেও নিয়োগ দুর্নীতি মামলার সুজিতকে একাধিকবার তলব করেছিল ইডি। তবে ভোটের ব্যস্ততার কারণে সে সময় হাজিরা এড়িয়ে ছিলেন সাবেক দমকলমন্ত্রী। পরবর্তীসময় কলকাতার হাইকোর্টের নির্দেশ মেনে তিনি হাজিরা দিতে শুরু করেন। তার ছেলে সমুদ্র বসু এবং পরিবারের অন্য সদস্যদেরও ডেকে পাঠিয়ে তাদের জবানবন্দি নথিভুক্ত করেছিল ইডি।

এদিন ইডি সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তার আইনজীবীকে নিয়ে হাজিরা দিতে গিয়েছিলেন সুজিত বসু। প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ইডি।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে সুজিত বসুর আইনজীবী অমলেশ সাহা জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো কর্মকর্তা কিছুই জানাননি। উনি মোটামুটি সহযোগিতা করছেন। আমি বাইরেই আছি, আপনারা যা জানেন আমিও তাই জানি।

ডিডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেফতার

আপডেট সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬