০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 2

দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে বসুন্ধরা থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

থানা আমির আবুল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক বারাকাত গাজী, থানা কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ারুল হক মোল্লা, মুন্সি সিরাজুল হক ও নাসির উদ্দিন তারেক, থানা অফিস সম্পাদক মোবারক হোসাইন, জামায়াত নেতা কাইয়ুম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, নামাজ ও যাকাত মহান আল্লাহ তায়ালার অত্যাবশ্যকীয় বা ফরজ বিধান। তিনি আমাদেরকে নামাজ কায়েম ও যাকাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। আর প্রকৃত নামাজি কখনো সুদ, ঘুস, জেনা, ব্যাভিচার, দুর্নীতি, চুরি ও ডাকাতির সঙ্গে যুক্ত হয় না।

তিনি বলেন, সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর যাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে পারলেই সুশাসন ও মানুষের মুক্তি সম্ভব।

আরএএস/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন

আপডেট সময়ঃ ০৬:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬