০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুত সময়ের মধ্যে জবির দুই হল উদ্ধারের আশা ছাত্রদলের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • 2

দ্রুত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আব্দুর রহমান হল ও শহীদ নজরুল ইসলাম হল উদ্ধারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জবি শাখা ছাত্রদল। এ লক্ষ্যে ক্যাম্পাসের সাবেক ছাত্রনেতারাও কাজ করেছেন বলে জানান জবি শাখা ছাত্রদলের নেতারা।

রোববার (১২ এপ্রিল) ‎দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। ‎গত ৩১ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হল উদ্ধার কর্মসূচি বিষয়ক ১০ দিনের আলটিমেটাম দেয় শাখা ছাত্রদল। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের আহ্বায়ক সুমন সর্দার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা। বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রসংগঠন হল নিয়ে আন্দোলন করলেও এখন তারা পিছিয়ে এসেছে। কিন্তু আমাদের জবাবদিহি ও দায়বদ্ধতার একটা জায়গা আছে।সেখান থেকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সব স্টেকহোল্ডারকে নিয়ে হলগুলে উদ্ধার করবো।

আরও পড়ুন
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’ 
দু-একটি বাদে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে 

‎জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয়। সেজন্য ক্যাম্পাসের সাবেক নেতারা জবির স্বার্থে কাজ করে গেছেন। আমরাও ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।

তিনি বলেন, হলে ওঠা শিক্ষার্থীদের একটা নৈতিক দায়িত্ব। ৫ আগস্টের পরে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার কারণে এখানে কোনো কাজ হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেছেন। নির্বাচনের আগে তিনি আশস্ত করেছেন বিএনপি ক্ষমতায় এলে তাদের প্রধান কাজ হিসেবে হলগুলো উদ্ধারে কাজ করবেন। তাছাড়া ঢাকা- ৭ আসনের এমপি ও জবি উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে হলগুলো উদ্ধারের বিষয়ে গাইডলাইন দিতে পারবো। এ বিষয়ে শিক্ষার্থী ও অন্যান্য ছাত্রসংগঠনের অংশগ্রহণ কামনা করেন তিনি।

‎এসময় জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, রাসেল মিয়া, শাহরিয়ার
‎হোসেন, রবিউল আউয়ালসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টিএইচকিউ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দ্রুত সময়ের মধ্যে জবির দুই হল উদ্ধারের আশা ছাত্রদলের

আপডেট সময়ঃ ১২:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬