০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীর কি নিজের ঘর আছে, সেই প্রশ্ন নিয়ে গাইলেন তিন নারী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • 1

আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছেন দেশের তিন জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। ৮ মার্চ উপলক্ষে তারা গেয়েছেন নতুন গান ‘নারী যায় বাড়ি’।

গানটি তৈরি হয়েছে সংগীতাঙ্গনের দুই বরেণ্য স্রষ্টা শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খানের হাত ধরে। শহীদ মাহমুদ জঙ্গীর কথায় সুর দিয়েছেন পিলু খান, আর সংগীতায়োজন করেছেন মীর মাসুম। নারী দিবসেই গানটি প্রকাশ করবে আজব রেকর্ডস। অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

গানটির মূল ভাবনায় রয়েছে এক চিরন্তন প্রশ্ন, একজন নারী কি কখনো নিজের ঘর খুঁজে পান? কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর, কখনো সন্তানের ঘর- এই যাত্রাপথেই যেন কেটে যায় তার জীবন। সেই সামাজিক বাস্তবতা ও আবেগের গল্পই উঠে এসেছে ‘নারী যায় বাড়ি’ গানে।

শহীদ মাহমুদ জঙ্গী বলেন, নারীর আজীবন ঘর খোঁজার অনুভূতি থেকেই গানটির জন্ম। অন্যদিকে পিলু খান জানান, চার দশকের সৃষ্টিশীল যাত্রায় নানা বিষয় নিয়ে কাজ করেছেন তারা। নারী দিবসে এই গান তাদের সেই ধারাবাহিকতার নতুন সংযোজন।

গানটি নিয়ে কোনাল বলেন, এমন দুই কিংবদন্তির সঙ্গে কাজ করা তার সংগীতজীবনের বড় অর্জন। অন্তরা রহমানের ভাষ্য, একজন নারী হিসেবে এই গানের কথায় তিনি নিজেকে খুঁজে পেয়েছেন। মাশা ইসলামও জানান, দুই মহিরুহের সঙ্গে কাজ করতে পারা তার জন্য বিশেষ সম্মানের।

৮ মার্চ ‘নারী যায় বাড়ি’ গানটির ভিডিও প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে। পাশাপাশি শোনা যাবে বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

উত্তরায় অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি, অস্ত্রসহ গ্রেফতার ৩

নারীর কি নিজের ঘর আছে, সেই প্রশ্ন নিয়ে গাইলেন তিন নারী

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬