১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ রানার ফের আঘাত, আরও বিপদে অস্ট্রেলিয়া

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 4

নাহিদ রানার গতিতে পরাস্ত অস্ট্রেলিয়ার আরও এক ব্যাটার। ফিফটি হাতছাড়া অ্যালেক্স ক্যারের (৪৭)। এবারও পেসে ভড়কে দিয়েছেন রানা। ক্যারে ব্যাট ছুইয়ে ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক লিটন দাসকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৯ ওভারে ৫ উইকেটে ১৩০ রান। জিততে হলে ২১ ওভারে আরও ১৫৫ রান করতে হবে অজিদের।

২৮৬ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেছেন তাসকিন আহমেদ। ফলে রানের খাতায় কিছু যোগ হওয়ার আগেই উইকেট হারিয়েছে অজিরা।

পরের ওভারে আরও এক উইকেট। এবার মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ মার্নাস লাবুশেন (১)। আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে জেতে বাংলাদেশ। ফলে ২ রানে ২ উইকে হারায় সফরকারী দল।

এরপর অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন জশ ইংলিশ। নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। রানার গতিতে ব্যাট পেতে দিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন ইংলিশ (১৯)। ৫১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।

মোসাদ্দেক হোসেন দীর্ঘ ৪ বছর পর দলে ফিরেছেন। খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। এরপর বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।

মোসাদ্দেকের ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হন অস্ট্রেলিয়ার সেট ব্যাটার কপার কনোলি (৩৫)। একশর আগে (৯১ রানে) ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এর আগে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান করেছে বাংলাদেশ।

সর্বোচ্চ ৮৬ রান করেন দীর্ঘ ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। এছাড়া শান্ত করেন ৬৭ রান আর তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৫৪ রান। তাসকিন আহমেদ শেষ দিকে খেলেন ১৫ বলে ২০ রানের ইনিংস।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

নাহিদ রানার ফের আঘাত, আরও বিপদে অস্ট্রেলিয়া

আপডেট সময়ঃ ১২:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬