০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 26

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে নীলফামারী সরকারি কলেজের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মতিউর রহমানের মেয়ে সাফরিন আক্তার (৬) ও কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় তারা পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরপাড়ের কাছে তাদের ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

তানহা আক্তারের চাচা মিজানুর রহমান জানান, দুই শিশু খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। আমরা পুলিশের অনুমতি নিয়ে মরদেহ দুটি দাফনের ব্যবস্থা করছি।

তিনি জানান, তানহার বাবা জহুরুল ইসলাম শহরের উকিলের মোড়ের বিসমিল্লাহ কম্পিউটার সেন্টারের মালিক এবং সাফরিনের বাবা মতিউর রহমান নীলফামারী সোনালী ব্যাংকের কর্মচারী।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ হোসেন বলেন, ‘স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’

আমিরুল হক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময়ঃ ১২:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫