০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরিপূর্ণ মুসলিম হওয়ার শপথ নিতে হবে: নজরুল ইসলাম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 2

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম পরিপূর্ণ মুসলিম হওয়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৯ মার্চ) নগরের ডবলমুরিং থানার ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আল-কুরআনে যেভাবে রোজা ফরজ করার বিধান এসেছে, সেভাবেই ক্বিসাস ও কিতালের বিধানও এসেছে। সালাত কায়েমের মতোই দ্বীন কায়েমের নির্দেশ রয়েছে। আল্লাহর ফরজ বিধানের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করার সুযোগ নেই। ইসলামের পূর্ণ অনুসরণের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়ার শপথ নিতে হবে। তাহলেই সিয়াম সাধনা সার্থক হবে।

তিনি আরও বলেন, আল-কুরআন নাজিলের কারণে মাহে রমজান যেমন মহিমান্বিত হয়েছে, তেমনি বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের মাধ্যমে এ মাসেই ইসলাম আন্তর্জাতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সবক্ষেত্রে দ্বীনের অনুসরণের মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হওয়ার দাবি করা যায়।

২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আমির মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল এবং ডবলমুরিং থানা আমির ফারুকে আজম।

এমআরএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পরিপূর্ণ মুসলিম হওয়ার শপথ নিতে হবে: নজরুল ইসলাম

আপডেট সময়ঃ ০৬:০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬