০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানালেন গাভাস্কার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 8

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। গতকাল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদশ নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাইলেও সেটি মেনে নেয়নি আইসিসি। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের দাবি তুললেও বিশ্বকাপে তারা যাচ্ছে তবে খেলবে না ভারতের বিপক্ষে।

পাকিস্তানের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে সরে দাঁড়ানো হলে আইসিসির হস্তক্ষেপ করা জরুরি। এমন শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো দল এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস না পায়। তবে আইসিসি কী পদক্ষেপ নেবে, সেটা আমি জানি না। কারণ এখানে অনেক বোর্ড জড়িত, এটা একজনের সিদ্ধান্তে হবে না। তবে এমন কিছু হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো দল এমনটা করার কথা ভাবতেও না পারে।’

ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি আইনি পদক্ষেপ নিতে পারে বলেও জানিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে ভারত, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

পাকিস্তানের সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানালেন গাভাস্কার

আপডেট সময়ঃ ০৬:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬