০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাঠক সংকটে মেলা প্রাঙ্গণ, দুশ্চিন্তায় প্রকাশকরা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

চলছে বাঙালির প্রাণের আয়োজন- অমর একুশে বইমেলা। তবে প্রত্যাশার তুলনায় পাঠক সমাগম কম থাকায় হতাশ প্রকাশক ও লেখকরা। বিকেলের পর কিছুটা ভিড় বাড়লেও সারাদিনজুড়ে অনেক স্টলে দেখা যাচ্ছে ক্রেতাশূন্যতার চিত্র। প্রকাশকদের ভাষ্য, দর্শনার্থী থাকলেও বই বিক্রি আশানুরূপ হচ্ছে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বিকেলে সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি তোলা ও আড্ডায় ব্যস্ত তরুণদের উপস্থিতি চোখে পড়লেও বই কেনার আগ্রহ তুলনামূলক কম। অনেক স্টলে বিক্রেতাদের অলস সময় কাটাতে দেখা যায়।

একাধিক প্রকাশক জানান, বই মেলা নির্ধারিত সময়ের পরিবর্তনে পাঠকের আগ্রহে ভাটা পড়েছে। তাদের দাবি, ফেব্রুয়ারির প্রথম দিন থেকে মেলা শুরু না হওয়ায় ঐতিহ্যগত আবহ কিছুটা নষ্ট হয়েছে, যার প্রভাব পড়েছে বিক্রিতে।

পাঠকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই ঘুরতে এলেও বাজেট ও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সব বই কেনা সম্ভব হচ্ছে না।

অনেকেই জানান, মেলায় আসা হয় ঘুরতে ও পরিবেশ উপভোগ করতে, কিন্তু সব বই কেনা সম্ভব হয় না।

প্রকাশকদের আশাবাদ, সামনের দিনগুলোতে ছুটির দিন ও বিশেষ আয়োজনকে ঘিরে পাঠকের উপস্থিতি বাড়বে এবং বিক্রিও চাঙা হবে।

আবদুল্লাহ আল কাউছার/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পাঠক সংকটে মেলা প্রাঙ্গণ, দুশ্চিন্তায় প্রকাশকরা

আপডেট সময়ঃ ০৬:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬