০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নারী এমপিদের সক্রিয় ভূমিকা থাকবে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 15

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান।

সোমবার (১৮ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জানানোর উদ্দেশ্যেই এ বৈঠক হয়। এসময় সংরক্ষিত নারী আসনের সদস্যরা তাদের দায়িত্ব, কাজের পরিধি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন।

তিনি বলেন, সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে তারা কাজ করবেন।

সেলিমা রহমান আরও বলেন, একজন রাজনৈতিক নেত্রী ও সংসদ সদস্য হিসেবে জনগণের কল্যাণে কাজ করাই প্রধান দায়িত্ব। একই সঙ্গে দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

নারীর ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক। এ ক্ষেত্রে সরকারের উদ্যোগ বাস্তবায়নে নারী সংসদ সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যে পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে বৈষম্য দূরীকরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে নারী এমপিরাও সক্রিয় ভূমিকা রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরীন সুলতানা, বিলকিস ইসলাম, সুলতানা আহমেদ, শাম্মী আক্তার আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সানজিদা ইসলাম তুলি, সেলিনা সুতানা নিশিতা ,শওকত আরা আক্তার উর্মিসহ অন্যান্যরা।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নারী এমপিদের সক্রিয় ভূমিকা থাকবে

আপডেট সময়ঃ ১২:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬