০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রমাণ করে দেবো ট্রাইব্যুনাল পুরোপুরি দুর্নীতিমুক্ত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘আমার দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেবো এই ট্রাইব্যুনাল পুরোপুরি দুর্নীতিমুক্ত। এখানে আন্তর্জাতিক মানের বিচার চলবে। এর বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেবো না।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ‘আমরা চাই, একেবারে আইন অনুযায়ী ট্রাইব্যুনাল পরিচালিত হোক। গতি বাড়ার সঙ্গে আরও স্বচ্ছতা বাড়ুক, সেটাই আমরা চাই। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলাগুলোর বিচার যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে বিষয়ে আলোচনা করেছি প্রসিকিউশন টিমের সঙ্গে। আশা করছি, খুব দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে দুই ট্রাইব্যুনালে ২১টি মামলার বিচার চলছে। যদিও মামলাগুলোর বিষয়বস্তু তিনি এখনো দেখেননি। এজন্য সবগুলো তার কাছে জমা দিতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে যদি মনে হয় তদন্ত যথাযথ হয়নি, কিংবা কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

অপরাধীকে লক্ষ্য করে তদন্ত ও বিচার করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো নিরপরাধ মানুষ কিংবা রাজনৈতিকভাবে হয়রানি করে কোনো কার্যক্রম চালাবো না। আমাদের মূল লক্ষ্যই থাকবে প্রকৃত অপরাধীরা।’

প্রসিকিউশন টিমের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে ব্যাখ্যা জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। সব ধরনের মামলার বিষয়বস্তু বুঝতে হবে। যেসব অভিযোগ আনা হচ্ছে, সেসবও তদন্ত করে দেখতে হবে। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে।’

নিয়োগ পাওয়ার একদিন পর আজ সকালে জুলাই-আগস্ট আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সব সদস্যের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ব্রুকের সেঞ্চুরিতে সেমিতে ইংল্যান্ড, বিদায়ের শঙ্কায় পাকিস্তান

প্রমাণ করে দেবো ট্রাইব্যুনাল পুরোপুরি দুর্নীতিমুক্ত

আপডেট সময়ঃ ১২:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬