০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বহুবার রিমান্ড ও কারাগারে গিয়েছি, তবু প্রতিহিংসার রাজনীতি চাই না

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • 11

নিজের মামলা, রিমান্ড ও কারাভোগের কথা উল্লেখ করে ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমি ৮৬ দিন ডিবির রিমান্ডে ছিলাম, শতাধিক মামলা ছিল, সাতবার কারাগারে গিয়েছি। তারপরও বলছি—আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।

তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা-৯ এর উন্নয়ন করতে চাই। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানাধীন ৭৫ নম্বর ওয়ার্ড নাকদার পারে নির্বাচনি কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি এলাকার সন্তান হিসেবে এবং আপনাদের ঘরের ছেলে হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই এলাকার প্রতিটি অলিগলিতে আমি বিচরণ করেছি। অনেকের সঙ্গে রাজনৈতিক, অনেকের সঙ্গে ব্যক্তিগত এবং অনেকের সঙ্গে সামাজিক সম্পর্ক রয়েছে। সেই ভালোবাসার দাবি নিয়েই আপনাদের সামনে এসেছি।

প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, আমরা আগামী দিনে এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করবো না। দলমত নির্বিশেষে যারা এই এলাকার জন্য কল্যাণকর, যারা দেশের কল্যাণ চায় এবং ঢাকা ৯–এর উন্নয়ন চায়, তাদের সবাইকে নিয়ে কাজ করবো।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়, তাহলে আমি গর্বের সঙ্গে আমার দলকে বলতে পারবো ঢাকা-৯ আসনে ৭০ থেকে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। তখন এলাকার মানুষের দাবিকে দল উপেক্ষা করতে পারবে না।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে হাবিব বলেন, আমি ৩৮ বছর রাজনীতি করছি। আপনারা জিজ্ঞেস করবেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না। যদি হয়ে থাকে, আমি আপনাদের ভোট চাই না। কিন্তু যদি না হয়ে থাকে, তাহলে আপনাদের ঘরের সন্তান হিসেবে ভোট দাবি করতে পারি।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে। আগামী দিনের বাংলাদেশ শুধু বিএনপির হবে না, যারা দেশের কল্যাণ চায় তাদের সবার বাংলাদেশ হবে।

দলের ভেতরে শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, আমার দলের কোনো নেতাকর্মী খারাপ কাজ করলে দল তাকে ছাড় দেবে না। স্বল্পমেয়াদে কেউ সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে খারাপ কাজের ভবিষ্যৎ নেই।

‘আমার দলের কেউ যদি অন্যায়-দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে দল। এই এলাকার কেউ যদি আপনাদের ডিস্টার্ব করে তার ব্যবস্থা আমি করবো’- ভোটারদের প্রতিশ্রুতি দেন তিনি।

নিজের ওপর নির্যাতনের ইতিহাস তুলে ধরে ধানের শীষের এই প্রার্থী বলেন, আমি ৮৬ দিন ডিবির রিমান্ডে ছিলাম, শতাধিক মামলা ছিল, সাতবার কারাগারে গিয়েছি। তারপরও বলছি- আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।

এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, এখানে রাস্তা নেই, ব্রিজ নেই, স্কুল নেই, হাসপাতাল নেই, গ্যাস নেই, পানি নেই, জলাবদ্ধতা রয়েছে। আমরা কি সিটি করপোরেশনের নাগরিক নই? আমাদের কি এসব পাওয়ার অধিকার নেই? আমাকে যদি কাজ করার সুযোগ দেন আমি আপনাদের সঙ্গে নিয়ে এসব সমস্যার সমাধানের চেষ্টা করবো।

তিনি বলেন, নির্বাচনের আগে সবাই আসে কিন্তু পরে আর পাওয়া যায় না—আমি তেমন হতে চাই না। আমি মাদারটেকেই থাকি। এই এলাকার রাস্তায় রাস্তায় ঘুরবো, আপনারা আমাকে রাস্তাতেই পাবেন।

কেএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বহুবার রিমান্ড ও কারাগারে গিয়েছি, তবু প্রতিহিংসার রাজনীতি চাই না

আপডেট সময়ঃ ১২:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬