০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাড়তি ভাড়ার সঙ্গে যানজট, সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভোগান্তি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 9

এবারের ঈদযাত্রায় রাজধানীর সায়েদাবাদ, টিটিপাড়া ও মানিক নগর এলাকায় বাস কাউন্টারগুলোতে কয়েকদিন ধরেই যাত্রীর বেশ ভিড়। আজ বুধবার সকালে এর সঙ্গে যোগ হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অভিযোগ রয়েছে বিভিন্ন রুটে বাসে বাড়তি ভাড়া আদায়েরও।

বুধবার (১৮ মার্চ) সকালে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

ঢাকা-নোয়াখালী রুটের হিমালয় এক্সপ্রেসের যাত্রী ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, সাধারণত এই রুটে ভাড়া ৫০০ টাকা। কিন্তু আজ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। অথচ এ রুটে গাড়ির কোনো সংকট বা অতিরিক্ত চাপ নেই।

jagonews24.com

এ বিষয়ে জানতে চাইলে হিমালয় এক্সপ্রেসের সায়েদাবাদ কাউন্টারের স্টাফ তাহসিন বলেন, ঈদের কারণে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমাদের বেশিরভাগ বাসই ঢাকায় ফেরার সময় প্রায় খালি আসে।

একই ধরনের অভিযোগ পাওয়া গেছে ইকোনো সার্ভিসের বাসেও। যাত্রীরা জানান, ঈদকে কেন্দ্র করে ১৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই 
ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট 

লক্ষ্মীপুরগামী যাত্রী আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, আমি চন্দ্রগঞ্জ যাবো। অন্যসময় ৫০০ টাকা ভাড়া হলেও এখন ইকোনো এক্সপ্রেস ৬৫০ টাকা নিচ্ছে।

ঢাকা এক্সপ্রেসে লক্ষ্মীপুর পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ৭০০ টাকা, যা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বলে জানিয়েছেন যাত্রীরা।

কথা হয় সাতক্ষীরাগামী যাত্রী তৌফিকের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, সাতক্ষীরা লাইনে সারাবছর ভাড়া ৬৫০ টাকা। কিন্ত ঈদে ভাড়া ২০০ বেশি নিচ্ছে। রিকোয়েস্ট করলে কম নেয়, ৫০ টাকা কম রাখে। এটা অন্যায়।

jagonews24.com

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা লাইন পরিবহনের একজন স্টাফ জাগো নিউজকে বলেন, আমাদের সবসময় ভাড়া ৯৫০ টাকা। সারাবছর ডিসকাউন্টে ৬৫০ টাকা রাখি। কিন্ত ঈদে ডিসকাউন্ট দেওয়া হয় না। এরপর রিকোয়েস্ট করে অনেকে ৫০০ টাকায়ও টিকিট কেনেন।

এবার ঈদে টানা সাতদিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। এতে ঈদের আগে শেষ কর্মদিবস সোমবার বিকেল থেকেই ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে টার্মিনালগুলোতে।

আরএএস/কেএসআর 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বাড়তি ভাড়ার সঙ্গে যানজট, সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভোগান্তি

আপডেট সময়ঃ ০৬:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬