১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • 12

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। তবে অসুস্থতার কারণে ফজলুর রহমান সভায় উপস্থিত ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনি জনসভা চলছিল। এসময় কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। তখন আসন গ্রহণকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে কথা- কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতিতে তা সংঘর্ষে রূপ নেয়।

jagonews24

সংঘর্ষে আহত যুবদল নেতা মাহবুব আলম কিসমত জানান, তিনিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

তবে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার দাবি, তাদেরও ৮-১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০

আপডেট সময়ঃ ০৬:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬