০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ সাবেক যুবদল নেতাসহ আটক ৩

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 6

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ককটেল সদৃশ বস্তুসহ বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল এবং তার দুই সহযোগী স্বপন ও ফায়জুলকে আটক করা হয়। এসময় তাদের থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র এবং ককটেল সদৃশ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়, যা দিয়ে এলাকায় নাশকতা তৈরি পরিকল্পনা ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আশুলিয়া থানা ওসি মো. রুবেল হাওলাদার বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাহফুজুর রহমান নিপু/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ সাবেক যুবদল নেতাসহ আটক ৩

আপডেট সময়ঃ ০৬:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬