০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: দুবাই ছাড়তে পারছেন না বেয়ারেস্টোরা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • 2

ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলায় সংযুক্ত আরব-আমিরাতে আটকা পড়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ ও ইংল্যান্ড লায়ন্স। সেখানে আছেন কোচিং স্টাফের অন্যতম সদস্য ও ইংল্যান্ড জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারেস্টো।

এই মুহূর্তে বন্ধ ঘোষণা করা হয়েছে আমিরাতের আকাশসীমা। ফলে ইংল্যান্ডের খেলোয়াড় কিংবা কোচ কেউই দেশে ফিরে যেতে পারছেন না। উদ্বিগ্নতা নিয়ে দিন কাটাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। ইংল্যান্ড ক্রিকেট (ইসিবি) বোর্ড জানিয়েছে, তারা আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এই মুহূর্তে খেলোয়াড়দের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ইংল্যান্ড জাতীয় দলের পর দ্বিতীয় সারির দল ইংল্যান্ড লায়ন্স রোববার দুবাইয়ে মাঠে নামার কথা ছিল পাকিস্তান শাহিনসের বিপক্ষে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ম্যাচটি বাতিল করা হয়েছে। এর আগে দুই দল একবার মুখোমুখি হয়েছিল। খেলোয়াড় ও কোচ মিলিয়ে ইংল্যান্ড লায়ন্স দলের সদস্য সংখ্যা ২৫ জন।

ইসিবির এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ‘আমাদের দল ও স্টাফদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সরকারি নির্দেশনা অনুসরণ করছি। ভবিষ্যতে এই সফরগুলোর ব্যাপারে পরিস্থিতি ও সরকারি পরামর্শ নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হবে।’

ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার জনি বেয়ারেস্টোও বর্তমানে আমিরাতে অবস্থান করছেন লায়ন্সের সঙ্গে কোচিং ভূমিকায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, এমিরেটস আমাদের ফ্লাইট বাতিল হওয়ার পর কোনো যোগাযোগ করেনি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু সাড়া মেলেনি। অনুগ্রহ করে কেউ যোগাযোগ করবেন।’

এদিকে সিএনএন নিশ্চিত করেছে, ইরানের হামলায় আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, পাম জুমেইরাহ এলাকার বিলাসবহুল পাম জুমেইরাহ এলাকার ফেয়ারমন্ট দ্য পাম হোটেল এবং আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে বলে জানা গেছে।

আগামী সপ্তাহে ইংল্যান্ড নারী দলের দুবাইয়ে প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতির কারণে তাদের সফর স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা শাহীন্স দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: দুবাই ছাড়তে পারছেন না বেয়ারেস্টোরা

আপডেট সময়ঃ ১২:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬